বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক প্রাচ্যবিদ্যা সম্মেলনে বিদ্যারত্ন  সম্মাননা পেলেন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ওরিয়েন্টাল হেরিটেইজ আয়োজিত আন্তর্জাতিক প্রাচ্যবিদ্যা সম্মেলনে সংস্কৃত শিক্ষা প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য “বিদ্যারত্ন” সম্মাননা পেলেন ড. দিলীপ কুমার দাশ চৌধুরী। রবীন্দ্র সদন দমদম কোলকাতায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষে প্রাচ্যবিদ্যা ও বৈদিক সংস্কৃতি এবং সংস্কৃত ভাষা শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে স্বরচিত প্রবন্ধ তুলে ধরেন। ড. দিলীপ প্রায় ৩০ বছর যাবৎ শ্রীহট্ট সংস্কৃত কলেজে শিক্ষকতায় নিয়োজিত থেকে সংস্কৃত শিক্ষার প্রসারে কাজকরে যাচ্ছেন।

তিনি বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড, ঢাকা ও বাংলাদেশ ইউনানী এ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন এর পরিচালনা পর্ষদ সদস্য হিসেবেও দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রফেসর ড. মঞ্জুরুল আহসানসহ প্রতিনিধি দলের মোট ২৩ জন প্রতিনিধি মধ্যে সিলেটের রাগীব-রাবেয়া হোমিও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শৈলেন্দ্র কুমার দাশ, মহর্ষি পতঞ্জল এ্যাওয়ার্ড এবং জ্যোতিষী ড. চিন্ময় চৌধুরী, জ্যোতিষ পদ্মশ্রী ওকাশী বিশ্বনাথ এ্যাওয়ার্ড লাভ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৫৩

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit