শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে চীন যৌথভাবে কাজ করার ব্যাপারে ঐক্যমত হয়েছে: মাহদী আমিন বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বইমেলার পরিবেশ নষ্টকারীদের খুঁজছেন ডিবি হারুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান ডিবি প্রধান হারুন অর রশিদ। তিনি বলেন, ‘এই গ্রুপটা কারা, যারা বইমেলার মধ্যে ঢুকে পরিবেশ নষ্ট করতে চায়, সাধারণ মানুষকে হয়রানি করতে চায়? তাদের উদ্দেশ্য কী সেটা খুঁজে বের করার চেষ্টা করছি। তাদেরও খুঁজছি।’

‘যাদের ইভটিজিং করেছে, কটূক্তি করেছে তারা অভিযোগ দিয়েছে। আমরা অভিযোগ নিয়েছি, যাচাই-বাছাই করছি,’ যোগ করেন ডিবি প্রধান হারুন। এর আগে বিকেলে ডিবি কার্যালয়ে গিয়ে বইমেলা থেকে বের দেয়ার ঘটনায় হারুন অর রশিদের কাছে লিখিত অভিযোগ দেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে হিরো আলমকে দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বের করে দেন শতাধিক দর্শনার্থী।

এদিকে ৯ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় স্ত্রীকে নিয়ে নিজের লেখা বইয়ের প্রচারণায় গিয়ে পাঠক ও দর্শনার্থীদের ক্ষোভের মুখে পড়েন মুশতাক। দুয়োধ্বনি দিয়ে তাদের বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করা হয়। আলোচিত এই দম্পতি ওই ঘটনার পর নিজেদের নিরাপত্তা চেয়ে ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ডিবি কার্যালয়ে যান। সেখানে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশিদের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের নিরাপত্তার জন্য আবেদন করেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit