শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

কারাগারের ঝাল খাবার খেয়ে মুখে ফোস্কা পড়েছে বুশরা বিবির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে অনিরাপদ খাবার সরবরাহের অভিযোগ করেছেন তাদের আইনজীবী নাঈম পাঞ্জোথা। তিনি বলেছেন, বুশরা বিবিকে অনেক ঝাল খাবার দেওয়া হয়েছিল, যার কারণে তার কষ্ট হচ্ছে।  বৃহস্পতিবার বানি গালা কারাগারে বুশরা বিবির সঙ্গে দেখা করে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন আইনজীবী।খবর জিয়ো নিউজ উর্দূর। 

নাঈম পাঞ্জোথা বলেন, প্রথম দিন বুশরা বিবি রোজা ছিলেন। সেদিন তাকে যে খাবার দেওয়া হয় তাতে অনেক ঝাল ছিল, যা তার স্বাস্থ্যের অবনতি ঘটায়। সকালে ঘুম থেকে ওঠার পর তার গলায় ফোস্কা পড়েছিল, যার কারণে তিনি সকালের নাস্তা করতে পারেননি। তিনি বলেন, কারো জীবনের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ।

হাইকোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছে, যা বন্ধ করা হয়নি। বুশরা বিবির রক্তচাপ পরীক্ষার জন্য যে মেশিন দেওয়া হয়েছিল তাও ত্রুটিপূর্ণ ছিল। নঈম পাঞ্জোথা বলেন, বুশরা বিবির জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে এবং হাইকোর্টও মেডিকেল রিপোর্ট নিয়ে আপত্তি প্রকাশ করেছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit