মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

 নোয়াখালীতে ৮ শিক্ষককে অব্যাহতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি ও দাখিল পরিক্ষায় দায়িত্বে অবহেলা ও নকলে সহযোগিতা করার অপরাধে আট শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সোনাইমুড়ী হামেদীয়া কামিল মাদরাসার দাখিল পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অব্যাহতি পাওয়া আট শিক্ষক হলেন, উপজেলার থানার হাট দাখিল মাদরাসার দেলওয়ার হোসেন, আমকি মহিলা মাদরাসার আমিরুল হোসেন, পিতাম্বরপুর দাখিল মাদরাসার সাইফুল ইসলাম, শাকতলা আলিম মাদরাসার সুমি আক্তার ও আবুল হোসেন, নান্দিয়া পাড়া আলিম মাদরাসার শরিফ মোহাম্মদ ইকবাল এবং সোনাইমুড়ী হামেদীয়া কামিল মাদরাসার মেজবা উদ্দিন  ও ইউনুস শরিফ।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব ও হামেদীয়া কামিল মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা সাইফুল্লাহ মনির। তিনি বলেন, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ ফাতেমা হামেদীয়া কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়ে এই আট শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ ফাতেমা বলেন, শিক্ষার্থীরা গণিত পরীক্ষা চলাকালে শিক্ষকদের সহযোগিতা নিয়ে সেট-কোড পূরণ করছিল। কেন্দ্র পরিদর্শনের সময় বিষয়টি আমার নজরে আসে। পরে তাৎক্ষণিক ৮ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।  

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit