বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম

চৌগাছায় শিশু শিক্ষার্থীকে ধষণের অভিযোগে আটক -১

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় তৃতীয় শ্রেনীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনা ঘটেছে। বুধবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল মাজিদ (৬৫) কে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। আব্দুল মাজিদ উপজেলার নারায়নপুর গ্রামের বাসিন্দা।

ভুক্তভুগী শিশুর স্বজন ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার বিকেলে নিজ বাড়ির পাশে খালি জায়গায় অন্যশিশুদের সাথে মিলে খেলাধুলা করছিল শিশুটি। এ সময় প্রতিবেশি আব্দুল মাজিদ কেক খেতেদেয়ার নাম কে শিশুটিকে তার কক্ষে নিয়ে যায়। পরে তার মুখ চেপে ধরে ধর্ষণ করে। এরপর শিশুটি বাড়ি গিয়ে ঘটনার প্রায় আড়াই ঘন্টা পর তার মাকে সব জানায়। ঘটনা শুনে শিশুটির মা স্থানীয়দের সহযোগীতায় তৎক্ষনাৎ তাকে চৌগাছা সরকারি মডেলহাসপাতালে হাসপাতালে নিলে যান।

সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ খন্দকার জুলকার ইসলাম প্রাথমিক পরীক্ষা-নিরিক্ষা শেষেশিশুটিকে যশোর সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে শিশুটি যশোর ২৫০ সয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় প্রতিবেশি আব্দুল মাজিদকে অভিযুক্ত করে শিশুটির মা আকলিমা বেগম চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন। চৌগাছার থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত আব্দুল মাজিদকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit