রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

পুরুষদের প্লাস্টিক ব্যাগের সঙ্গে তুলনা, টুইঙ্কেলের এমন মন্তব্যের সমালোচনায় কঙ্গনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৩ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, নারীদের জীবনে পুরুষের ভূমিকা কী, এমন প্রশ্নের উত্তর সম্প্রতি একটি সাক্ষাৎকারে টুইঙ্কেলের কাছে জানতে চাওয়া হয়। খানিকটা মজার ছলেই টুইঙ্কেল এ প্রশ্নের উত্তর দেন।  

টুইঙ্কেলের এমন মন্তব্যের সমালোচনা করে কঙ্গনা তার ইনস্টাগ্রামে লেখেন, পুরুষদের যারা প্লাস্টিকের ব্যাগ বলেন, তারা পুরুষের থেকে কোনো সুবিধা ভোগ করেন না? রুপার চামচ মুখে দিয়ে জন্ম নিয়ে সোনার থালায় ক্যারিয়ার পাওয়া মানুষ বিলাসী জীবন উপভোগ করার পর এমন মন্তব্য করেন। কারণ তাদের কাছে এমন মন্তব্য করা খুব সহজ।

কঙ্গনা আরও লেখেন, এমন মানুষ জীবনে কী চায় তারা নিজেরাই জানেন না। তাদের কাছে পুরুষকে জীবন থেকে বাদ দেয়া মানেই নারীবাদ! কঙ্গনার এমন পোস্ট দেখে নেটিজেনরা বলছেন, মজার ছলে বলা টুইঙ্কেলের ওই মন্তব্যের অনেক গভীরে চলে গেছেন কঙ্গনা। এদিকে কঙ্গনার এমন পোস্টে কোনো মন্তব্য করেননি টুইঙ্কেল খান্না।  

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit