শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
ইরানের মহাকাশ শক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা কুষ্টিয়ার দৌলতপুরে আল্লারদর্গা মহাশ্মশান কমিটির সংবাদ সম্মেলন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন॥ ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন॥ হাসানের ৬ উইকেট, তবু উইন্ডিজের চ্যালেঞ্জিং স্কোর হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ

বইমেলায় মোশতাক-তিশার স্টলে অভিনেত্রী ভাবনা , তরুণ দর্শকদের উন্মাদনা!  

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৭ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের মিজান পাবলিশার্স থেকে ‘বিতাড়িত’ খন্দকার মোশতাক এবং তিশার বইয়ের স্টলে আজকে সন্ধ্যায় আলোচিত তারকা অভিনেত্রী আশনা হাবিব ভাবনা’র আগমন কে কেন্দ্র করে তরুণ দর্শকরা উন্মাদনায় মেতে ওঠে! পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জানা যায়,মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে আলোচিত অসম প্রেমে বিবাহিত যুগল খন্দকার মোশতাক আহমদ এবং তিশার প্রেম এবং বিয়ে বিষয়ে দুইটা বই ।৭ ফেব্রুয়ারি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দর্শকদের হাতে লাঞ্ছিত হন মোশতাক এবং তিশা দম্পতি। কয়েক দিন পর তাদের কে বইমেলা থেকে বিতাড়িত করা হয় ‌‌।

২১ ফেব্রুয়ারি সেই মিজান পাবলিশার্স এর রাত আটটা বিশ মিনিটের দিকে খন্দকার মোশতাক আহমেদ এর বইয়ের স্টল মিজান পাবলিশার্সে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা আসার পর তরুণদের ভিড় লক্ষ্য করা যায়।এ সময় খন্দকার মোশতাক এবং তিশা বইমেলায় এসেছে বলে গুজব ছড়িয়ে পড়ে। মুহূর্তেই মিজান পাবলিশার্স এর সামনে দেখা যায় কয়েকশো তরুণদের ভিড় জমায়। এ সময় কিছুটা 

উত্তেজনা সৃষ্টি হয়। ভাবনা কে ঘিরে ব‌‌ইমেলায় দর্শকরা উন্মাদনায় মেতে ওঠে।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ চলে যাওয়ার পর আবার তরুণদের ভিড় দেখা যায়। ওই স্টলের বিক্রয়কর্মীরা জানান,”খন্দকার মোশতাক এবং তিশা নয়, অভিনেত্রী ভাবনা এসেছে আমাদের স্টলে । তাই কিছুটা উত্তেজনা বিরাজ করছে”।রাত ৮ টা  ৫৭ মিনিটে  অভিনেত্রী ভাবনা  তার সহযোগীদের হাত ধরে বেরিয়ে যায়। তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন নি। সময় কিছু তরুণ তার পিছু নেয়।স্টল আউট মোশতাক এবং তিশার বই: এবারের বইমেলায় মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত খন্দকার মোশতাক আহমেদ এবং তার অসম বয়সী বিবাহিত স্ত্রী তিশা কে নিয়ে লেখা দুইটা বই স্টল আউট করা হয়েছে বলে জানান বিক্রয়কর্মীরা।

কিউএনবি/অনিমা/২২ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit