শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

দুর্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৪ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, দুর্গাপুর পৌরসভা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের অংশগ্রহনে পুষ্প স্তবক অর্পন করা হয়। বুধবার প্রত্যুষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরি শেষে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা চত্ত্বরে ইউএনও এম রকিবুল হাসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা চেয়ারম্যান (ভার:) পারভিন আক্তার, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা উত্তম চন্দ্র দেব, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আব্দুল জব্বার মাল, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, এমদাদুল হক খান, আওয়ালীলীগ নেতা আলী আসগর প্রমুখ।

এছাড়া সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩দিনব্যপি বই মেলার সমাপনি উপলক্ষে স্থানীয় কবিদের কবিতা পাঠ, ভাষা দিবসের কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন্ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমি মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

 

 

কিউএনবি/অনিমা/২১ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit