রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা কমরেড অনিমা সিংহের জন্মবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা কমিটির আয়োজনে বৃটিশ বিরোধী বিপ্লবী, টঙ্ক আন্দোলনের অন্যতম নারীসংগঠক, কেন্দ্রীয় কৃষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদকবীর মুক্তিযোদ্ধা কমরেড অনিমা সিংহের ৯৬তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার কমরেড মনিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে নানা আয়োজনে এ জন্মবার্ষিকী পালিত হয়।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষাণ-কৃষাণী ও স্থানীয় সুশীলসমাজের ব্যাক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা কৃষক সমিতির সভাপতি মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায় বিপ্লবী নেত্রীর জীবন ও কর্ম নিয়ে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, কমরেডমনিসিংহ ও অনিমাসিংহেরএকমাত্রসন্তানডাঃদিবালোকসিংহ।

অন্যান্যেরমধ্যে আলোচনাকরেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারন সম্পাদক রুপন কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি মোঃ আজিম উদ্দিন, আদিবাসী ইউনিয়নের উপজেলা কমিটির সভাপতি অবণী কান্ত হাজং, নারী নেত্রী তাসলিমা বেগম, যুবইউনিয়ন সভাপতি নজরুলইসলাম, ছাত্র ইউনিয়ন সভাপতি নুরে আলম খাঁন প্রমুখ।

কিউএনবি/অনিমা/২১ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit