সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

‘দাড়ি না রেখে, ছবি তুলে পাপ করছেন সাংবাদিকরা’

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারের ধর্মবিষয়ক নীতি নির্ধারণী অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ হাসিম শাহীদ ওরোর বলেছেন, ভিডিও ধারণ ও ছবি তোলার মাধ্যমে সাংবাদিকরা বড় ধরনের পাপ করছেন। দাড়ি না রেখেও গণমাধ্যমের কর্মীরা পাপ করছেন। খবর তোলো নিউজের। 

মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে আফগান সংবাদমাধ্যম জানিয়েছে, এই কর্মকর্তা ওই অনুষ্ঠানে বলেছেন, আপনারা, গণমাধ্যম কর্মীরা, দাড়ি বড় করুন। ছবি তুলে আপনাদের সময় নষ্ট করবেন না। কারণ এটি বড় একটি পাপ। পরকালে, আল্লাহ এসব ছবিতে আপনাদের জীবন প্রদান করতে বলবেন। তখন আপনারা এটি পারবেন না।

তিনি আরও বলেছেন, ইসলামে দাড়ি রাখার বিধান রয়েছে। গণমাধ্যম কর্মীদের দাড়ি কাটা বন্ধ করে দেওয়া উচিত। আমাদের আফগান বন্ধুরা অব্যাহতভাবে এই পাপ করে যাচ্ছেন। এছাড়া অধার্মিকতায় তাদের মনোযোগ বেশি। 
তারা ধর্মীয় ব্যক্তিদের শুধুমাত্র সেসব কথাবার্তাই প্রকাশ করে যেগুলো তারা মনে করে মানুষের ও বিশ্বের জন্য খারাপ। 

এদিকে এর আগে কান্দাহার প্রদেশে স্থানীয় কর্মকর্তাদের সব ধরনের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠকের ছবি ও ভিডিও ধারণ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় তালেবান সরকার।

দখলদার বাহিনীকে হটাতে তৈরি হওয়া তালেবানের জন্ম হয়েছিল এই কান্দাহার প্রদেশে। সেখান থেকে পুরো আফগানিস্তানে বিস্তৃতি লাভ করে ধর্মীয় এ দলটি।

২০২১ সালের ১৫ আগস্ট দখলদার মার্কিন বাহিনীকে হটিয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতা দখল করে তালেবান। এরপর নারীদের উচ্চশিক্ষা বন্ধ করে দেওয়াসহ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নেয় তারা।

কিউএনবি/অনিমা/২১ ফেব্রুয়ারী ২০২৪/সকাল  ১১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit