শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের

চৌগাছায় বিষমুক্ত সবজি বাজার উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা প্রান্তিক পর্যায়ে বিষমুক্ত শাক-সবজি বিক্রয়ের জন্য যাত্রা শুরু করেছে কৃষকের বাজার। মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ চত্তরে এ বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিচুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, উইপি চেয়ারম্যান নুরুল কদর, আব্দুল হামিদ মল্লিক, বিভিন্ন এনজিও সমবায় সমিতির বিপণন কর্মকর্তারাসহ উপজেলার গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ বাজারে প্রান্তিক পর্যায়ের কৃষকেরা উৎপাদিত বিষমুক্ত সবজি সরাসরি বিক্রয়ের সুবিধা পাবেন। ন্যায্যমূল্যে কৃষকের কাছ থেকে পণ্য ক্রয়ের সুযোগ পাবেন ক্রেতারা। আর এ কৃষকের বাজার উদ্বোধনের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল।

বাজারে সবজি বিক্রেতা নারয়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের রুমা খাতুন নারয়ণপুর গ্রামের কাজল রেখা, মুক্তদাহ গ্রামের রাজিব, নগর বর্ণী গ্রামের আমির হোসেন, আর আর এফ এনজিওর সততা সমিতির রুমা খাতুন, ফারহানা রশিদ, আসমা খাতুন বলেন, বিষমুক্ত সবজি উৎপাদন করে ন্যায্যমুল্যে বিক্রির জায়গা পেয়েছি। এতে আমার খুশি। এ বাজার থেকে ক্রেতারাও কিনতে পারছে বিষমুক্ত সবজি। এতে ক্রেতা ও বিক্রেতা উভয় খুশি।

আর আর এফ এনজিওর বিপণন কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে সমিতির মাধ্যমে বিষমুক্ত সবজি উৎপাদনে উদ্যোক্ততা তৈরি করেন। এই এনজিওর রয়েছে সততা, আলোর সন্ধ্যানে ও একতা সমিতি। এনজিওর পৃষ্টপোষকায় এসব সমিতির মহিলা সদস্যরা উৎপাতিদ বিষমুক্ত সবজি এই বাজারে বিক্রি করবেন।

এছাড়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগ্যে উৎপাদিত বিষমুক্ত সবজি এই বাজরে বিক্রি করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন বলেন, এই বাজারের সব শাক-সবজি টাটকা ও বিষমুক্তভাবে চাষকরা। সপ্তাহে দুদিন এখানে সবজি বিক্রি হবে। সপ্তাহে শনি ও মঙ্গলবার এ বাজারে বিষমুক্ত শাক-সবজি পাবেন ক্রেতারা। পরে এখান থেকে সারাদেশে টাটকা শাক-সবজি সরবরাহের চিন্তাও রয়েছে কর্তৃপক্ষের।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit