বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

নওগাঁয় ৫৯ জন ভুয়া দাখিল পরীক্ষার্থী আটক

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪০ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৫৯ জন ভুয়া দাখিল পরীক্ষার্থীকে আটক করা হয় এবং কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 
মঙ্গলবার বেলা আনু: সাড়ে ১০ টায় জেলার সাপাহার উপজেলা সদরের সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রবেশপত্রের সাথে পরীক্ষার্থীদের ছবির মিল না থাকায় তাদের আটকের পর বহিষ্কার করা হয়েছে এবং কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই কেন্দ্রে ১০ টি প্রতিষ্ঠানের মোট ৭৫৭ জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে বলে জানাগেছে।
এ বিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, কেন্দ্র সচিব ও পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ওই কেন্দ্রে অভিযান চালিয়ে ৫৯ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। ওই কেন্দ্রের পরীক্ষার্থীর প্রত্যেকের প্রবেশপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করে ছবির সাথে তাদের মিল না থাকায় ৫৯ জনকে বহিষ্কার করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit