শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

কবি শামীম আশরাফকে গ্রেফতারের প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ময়মনসিংহের তরুণ কবি ও গ্রাফিক ডিজাইনার শামীম আশরাফ (৩৫) কে গ্রেপ্তারের প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর সাহিত্য সমাজের আয়োজনে দুর্গাপুর প্রেসক্লাব চত্বরে এ প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, কবি আবুল বাশার, লোকান্ত শাওন, সংগঠনের সাধারন সম্পাদক জীবন কুমার নন্দী প্রমুখ।

বক্তারা বলেন, গত রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে কবি শামীম আশরাফকে শহরের আঠারোবাড়ি বিল্ডিং এলাকায় অবস্থিত তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আমরা এ গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়া নাহলে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।

উল্লেখ্য, এই তরুণ কবির বিরুদ্ধে, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর বিরুদ্ধে পোস্টার ডিজাইন করার মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit