বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

‘ডন থ্রি’ সিনেমায় কিয়ারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : অপেক্ষার অবসান ঘটিয়ে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নির্মাণ করছেন পরিচালক ফারহান আখতার। তবে নতুন কিস্তিতে থাকছেন না শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। এরই মধ্যে সিনেমাটিতে যুক্ত হয়েছেন রণবীর সিং। এবার যুক্ত হলেন কিয়ারা আদভানি। এক্সে (টুইটার) একটি ভিডিও পোস্ট করে এ ঘোষণা দিয়েছেন ফারহান আখতার।

কিয়ারা আদভানি এ তথ্য নিশ্চিত করে এক্সে একটি পোস্ট দিয়েছেন। এ অভিনেত্রী তাতে লেখেন, ‘আইকনিক ডন ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে এবং চমৎকার একটি দলের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। উত্তেজনাপূর্ণা এই যাত্রা শুরু করার আগে আপনাদের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।’ অন্যদিকে ফারহান আখতার একটি ভিডিও পোস্ট করে কিয়ারাকে স্বাগত জানিয়েছেন।

কিয়ারা আদভানি ‘ডন’ সিনেমায় কোন চরিত্রে অভিনয় করবেন, সে বিষয়ে কিছু জানাননি। ইন্ডিয়া টুডে জানিয়েছে, সিনেমাটির প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন কিয়ারা। অর্থাৎ রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে।

ডন ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৬ সালে। এরপর ৫ বছরের বিরতি নিয়ে মুক্তি পায় ‘ডন-টু’। দু’টিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। ডন ফ্র্যাঞ্চাইজির প্রযোজনায় ছিল ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। বরাবরের মতো এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে ‘ডন থ্রি’।

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit