শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম

অভিনয়ের জন্য বাইক চালানো শিখলেন পড়শী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী গানের বাইরে এখন অভিনয়েও নিয়মিত। বিভিন্ন উৎসবের নাটকে থাকছেন তিনি। এরইমধ্যে অভিনয়ের জন্য দর্শকের প্রশংসা ও নির্মাতাদের আস্থা অর্জন করেছেন। প্রতিটি চরিত্রকে গ্রহণযোগ্য করে তোলার জন্য তিনি কঠোর পরিশ্রম করেন বলেও জানান।

এবার পর্দায় তাকে প্রথমবারের মতো বাইক চালাতে দেখা যাবে। ‘পারবোনা ছাড়তে তোকে’  শিরোনামের একটি নাটকের জন্য মোটরসাইকেল চালানো শিখেছেন পড়শী।

তার ভাষ্য, শুধু এই নাটকের জন্য আমি বাইক চালানো শিখেছি। পর্দায় দর্শক  আমাকে বাইক চালিয়ে ভার্সিটিতে আসতে যেতে দেখবে। বাইক চালানো শিখতে গিয়ে আমার বেশ কষ্ট করতে হয়েছে। শুটিংয়েও এ নাটকের জন্য অনেক প্ররিশ্রম করেছি। আশা করছি দর্শকের কাছে আমাদের পরিশ্রম ভালো লাগবে।

এ নাটকে পড়শীকে দেখা যাবে ফারহান আহমেদ জোভানের বিপরীতে। এটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। ২২ফেব্রুয়ারি নাটকটি সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit