বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পেনাল্টিতে গোল না হলে ফল ভিন্ন হত: অর্পিতা বিশ্বাস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা জরুরি: কৃষিমন্ত্রী জৈব পদ্ধতিতে লটকন চাষে সফল উদ্যোক্তা, বাড়ছে কৃষকের আগ্রহ চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব লালমনিরহাটে একটি রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ বাবা-মাকে খাওয়ানো নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন জাতীয় সংসদের অধিবেশন শুরু

মামলার স্বার্থেই প্রাথমিকভাবে ১০০-৫০০ জনের নাম থাকে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ :  বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে জনগণের নিরাপত্তা ও মামলার স্বার্থেই প্রাথমিকভাবে ১০০ থেকে ৫০০ জনের নাম থাকে। তবে তদন্ত করে দেওয়া চার্জশিটে এত নাম থাকে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে আব্দুল মোমেনের এ সম্পূরক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সংসদ সদস্য পুলিশের প্রশংসা করেছেন। তিনি যথার্থই বলেছেন। তাদের যেসব ইকুইপমেন্ট (সরঞ্জাম) দরকার, সবই আমরা তাদের প্রভাইড করছি একে একে। সেজন্য আমরা খুব তাড়াতাড়ি শনাক্ত করতে পারছি এবং তাড়াতাড়ি ব্যবস্থা নিতে পারছি।  

মোমেনের উল্লেখ করা কতগুলো মামলার প্রসঙ্গ টেন তিনি বলেন, এসব মামলা সাধারণত হয় বিশৃঙ্খল পরিস্থিতি যখন ঘটে। যেমন আমি ২৮ অক্টোবরের কথাই বলি। হাজার হাজার মানুষ এক জায়গায় অ্যাটাক করে বসলো। আমাদের তো তাদের নাম জানা থাকে না। চিহ্নিত দুই চারজনের বিষয়ে পুলিশ জানতে পারে। । তখন তাদের নামসহ ১০০ থেকে ৫০০ জনের নাম লেখে। মামলার খাতিরে তা লেখা হয়। তারপরে তদন্ত হয়।

মন্ত্রী বলেন, আমাদের অনেক ডিভাইস রয়েছে। আমরা এখন আধুনিক ক্যামেরা ব্যবহার করছি, ড্রোন ব্যবহার করছি। আমরা তদন্তের পর চার্জশিট দিই। তখন কিন্তু এত নাম থাকে না। যারা অভিযুক্ত, তাদের নামগুলোই যায়। প্রাথমিক অবস্থায় তা করা হয় মামলার স্বার্থেই এবং জনগণের নিরাপত্তার স্বার্থে। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজনে তা করা হয়।    

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit