শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (১৮ ফেব্রুয়ারি) দুবাইয়ে ফিফা বিচ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন পর্তুগালকে ৩-২ ব্যবধানে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে জয় পাওয়ায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে ব্রাজিলের।

দুবাইয়ে বসেছে বিচ ফুটবলের ১২তম বিশ্বকাপ। ফিফা আয়োজিত এই বিশ্বকাপে ১৬ দল অংশ নিয়ে থাকে। ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা গত পরশু ৬-৩ গোলে ইরানের কাছে হার মানে। ২ ম্যাচ খেলে দুটিতেই হেরে গ্রুপের তলানিতে অবস্থান করছে আর্জেন্টিনা। তবে ব্রাজিল রীতিমতো উড়ছে। গ্রুপ ‘ডি’তে থাকা ব্রাজিল প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করার পর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ পর্তুগালকেও হারিয়ে দিয়েছে। দুই ম্যাচে দুই জয় নিয়ে নিজেদের গ্রুপ থেকে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সাম্বার দল।

এদিন ষষ্ঠ মিনিটেই রদ্রিগোর দারুণ এক গোলে এগিয়ে যায় ব্রাজিল। ১৮ মিনিটে কাতারিনো গোল করলে ব্যবধান দ্বিগুণ হয়। তবে দুই গোলের লিড ধরে রাখতে পারেনি ব্রাজিল। ২৭ মিনিটে বি মারটিনস ও জর্ডানের গোলে সমতায় ফেরে পর্তুগাল। ম্যাচ তাতে জমে ওঠে। এর কিছুক্ষণ পরেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় পর্তুগাল। জর্ডানকে বাধা দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। একই সঙ্গে লালকার্ড দেখে মাঠ ছাড়েন বিচ ফুটবলের সেরা খেলোয়াড় রদ্রিগো। কিন্তু নায়ক হিসেবে আবির্ভূত হন ব্রাজিলের গোলরক্ষক। তিনি পেনাল্টি ঠেকিয়ে দেন।

৩৮ মিনিটে ফের এগিয়ে যায় ব্রাজিল। মাউরিসিনহোর শট ঠেকিয়ে দেন পর্তুগালের গোলরক্ষক। বল পেয়ে যান কাতারিনো। তিনি ফের পাস দেন মাউরিসিনহোকে। এবার আর জালে জড়াতে ভুল করেননি তিনি। শেষদিকে পর্তুগালের এক খেলোয়াড় দুর্দান্ত বাইসাইকেল কিক নিয়েছিলেন। কিন্তু তার সেই প্রচেষ্টা বারে লেগে ফিরে এলে জয় নিশ্চিত হয় ব্রাজিলের। বিচ ফুটবল বিশ্বকাপের আগের ১১ আসরের মধ্যে পাঁচবারই শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রাশিয়া।

 

 

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit