সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

২০২৪-২০২৫ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভার প্রাক্কালে সিলেট চেম্বারে প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ২০২৪-২০২৫ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে প্রাক-বাজেট আলোচনা সভার প্রাক্কালে অদ্য ১৮ ফেব্রুয়ারি ২০২৪ইং, রবিবার, বিকাল ০৩:৩০ ঘটিকায় চেম্বার কনফারেন্স হলে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টম্স, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর কমিশনার মোহাম্মদ এনামুল হক ও কর অঞ্চল-সিলেট এর কর কমিশনার সৈয়দ জাকির হোসেন। সভায় চেম্বার সভাপতি বলেন, ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে আগামী ২রা মার্চ ২০২৪ইং হোটেল রোজভিউতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। তিনি বলেন, প্রতিবারের ন্যায় এ বছরও আমরা একটি বাজেট প্রস্তাবনা তৈরী করেছি, যা প্রাক-বাজেট আলোচনা সভায় উপস্থাপন করা হবে এবং এনবিআর সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রেরণ করা হবে। তিনি প্রাক-বাজেট আলোচনা সভাটি সুন্দরভাবে আয়োজনের জন্য কাস্টম্স কমিশনার ও কর কমিশনার মহোদয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাস্টম্স, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর কমিশনার মোহাম্মদ এনামুল হক ও কর অঞ্চল-সিলেট এর কর কমিশনার সৈয়দ জাকির হোসেন। তারা আসন্ন জাতীয় বাজেট উপলক্ষে প্রস্তাবনা প্রস্তুত করার জন্য সিলেট চেম্বার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তারা বলেন, সিলেট চেম্বার অব কমার্সের প্রস্তাবনাসমূহ জাতীয় বাজেটে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। তারা বিভিন্ন সেক্টরের সমস্যাবলী সমাধানের জন্য তা প্রাক-বাজেট আলোচনা সভায় তুলে ধরার আহবান জানান।

সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কাস্টম্স এর অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম, অতিরিক্ত কর কমিশনার এ জেড এম নুরুজ্জামান, যুগ্ম কর কমিশনার সৈয়দ ফাহাদ আল করিম, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সহ সভাপতি মোঃ আতিক হোসেন, নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, নবনির্বাচিত সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান, সিলেট চেম্বারের পরিচালক মুজিবুর রহমান মিন্টু, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ সারোয়ার হোসেন ছেদু, কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ আবুল ফজল, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, কর আইনজীবী মোঃ মাজহারুল হক, সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit