মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

গবা পান্ডেকে মন্ত্রী হিসাবে দেখতে চায় কুড়িগ্রাম-৩ আসনের এলাকাবাসী

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৮ Time View

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) : সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবাকে মন্ত্রী হিসাবে দেখতে চায় কুড়িগ্রাম-৩ আসনের এলাকাবাসী। পরিচ্ছন্ন ও সর্বজন শ্রদ্ধেয় নেতা হিসাবে কুড়িগ্রাম জেলা জুড়ে তার সুনাম রয়েছে। দীর্ঘদিনের পরীক্ষিত এই নেতাকে মন্ত্রী হিসাবে দেখতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন এই এলাকার মানুষ।

জানা গেছে, ৩৭ সদস্যের মন্ত্রিসভা বড় হতে যাচ্ছে। মন্ত্রিসভা সম্প্রসারনে এই এলাকার মানুষ গবা পান্ডেকে মন্ত্রী পরিষদে উন্মুক হয়ে আছে। নারী সংসদ সদস্যরা নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভা সম্প্রসারণের কাজ সম্পন্ন করা হবে। সে হিসাবে চলতি মাসের শেষ দিকে মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে। মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন আরও অন্তত ১০ জন নতুন মুখ এমনটাই মনে করছেন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র। অনেকে বলছেন, রংপুর বিভাগের দলীয় এমপিদের মধ্যে থেকে যে কোন একজনকে মন্ত্রী হিসাবে দায়িত্ব দেয়া হতে পারে।

এদিকে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবাকে মন্ত্রী হিসাবে পেতে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন উলিপুর উপজেলার মানুষজন। তারা বলেন, সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা সর্বজন শ্রদ্ধেয় হিসাবে জেলায় তার পরিচিতি রয়েছে। তিনি পাকিস্তান আমলে ছাত্রলীগ ও পরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থেকে অনেক অত্যাচার সহ্য করেছেন। শত প্রতিকুলতার মাঝেও তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। অতীতে উপজেলার শত শত মানুষ বিপদের সময় পাশে পেয়েছেন এই নব-নির্বাচিত সংসদ সদস্যকে।

সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য, উলিপুর বণিক সমিতির সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এলাকার তিনি ও তার পরিবারের সুনাম রয়েছে। দীর্ঘদিনের পরীক্ষিত এই নেতাকে মন্ত্রী হিসাবে দেখতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন উপজেলার মানুষজন। তাদের ধারনা গবা পান্ডের মত একজন দক্ষ সংগঠক ও কর্মীবান্ধব নেতাকে মন্ত্রী করা হলে কুড়িগ্রাম জেলার অনেক উন্নয়ন হবে পাশাপাশি দক্ষতার পরিচয় দিয়ে মন্ত্রী পরিষদে দৃষ্টান্ত স্থাপন করবেন।

এলাকাবাসী জানান, কুড়িগ্রাম জেলায় ১৬টি ছোট বড় নদ-নদীসহ অসংখ্য চর রয়েছে। এছাড়া প্রতি বছর বন্যায় হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন। জেলায় তেমন কোন শিল্প কলকারখানা না থাকায় অনেক শিক্ষিত তরুন বেকার হয়ে আছেন। এলাকায় একজন মন্ত্রী হলে মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে। প্রেসক্লাবের সভাপতি লক্ষন সেনগুপ্ত বলেন, এলাকার উন্নয়নের স্বাথেই এই অঞ্চলে একজন মন্ত্রী প্রয়োজন। দীর্ঘদিন ধরে অবহেলিত কুড়িগ্রাম জেলার প্রতিনিধি হিসাবে জেলার সকলের সু-পরিচিত এবং গ্রহনযোগ্য ব্যক্তি হিসাবে গবা পান্ডেকে মন্ত্রী করা হলে এই এলাকার মানুষ প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকবে।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা জানান, সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা জেলায় একজন সজ্জন মানুষ হিসাবে পরিচিত। তিনি দীর্ঘদিনের পরীক্ষিত একজন নেতা। আমাদের বিশ্বাস তাকে মন্ত্রী হিসাবে দায়িত্ব দিলে কুড়িগ্রাম জেলায় ব্যাপক উন্নয়ন হবে। উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক শাহীনুর আলমগীর বলেন, কুড়িগ্রাম জেলাবাসী দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রাণের দাবী সংসদ সদস্য গবা পান্ডে কে মন্ত্রী হিসাবে দায়িত্ব দেয়া হোক।

কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু বলেন, উলিপুরে আওয়ামীলীগের অনেকেই এমপি ছিল কিন্তু কখনোই কেউ মন্ত্রীত্ব পায়নি। আমাদের চাওয়া সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবাকে মন্ত্রী হিসাবে দায়িত্ব দিলে এলাকায় অনেক উন্নয়ন হবে। এতে সবাই উপকৃত হবেন।

 

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit