মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

‘ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের উপর রাশিয়ার ‘বাঁচা-মরা’ নির্ভর করছে’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের উপর রাশিয়ার ‘বাঁচা-মরা’ নির্ভর করছে এবং এই যুদ্ধের ফলাফলে দেশটির ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে। রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, আমি মনে করি এটা (ইউক্রেন যুদ্ধ) এখনো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা কী ভাবছি তা দেশের বাইরে থাকা দর্শক-শ্রোতাদের জানা আরও বেশি গুরুত্বপূর্ণ। 

রোববার এই সাক্ষাৎকারটি প্রচার করা হয়। প্রায় দুই বছর আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর প্রথম থেকেই ক্রেমলিন এই সংঘর্ষকে রাশিয়ার ‘অস্তিত্বের’ সংগ্রাম হিসেবে তুলে ধরেছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের প্রচারণা চালিয়ে রুশদের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করার চেষ্টা চালিয়েছে ক্রেমলিন। রুশদের অনেকেই এই যুদ্ধের বিষয়ে নিস্পৃহ বলেও তারা অভিহিত করেন।

সম্প্রতি পুতিন মার্কিন সাংবাদিক ও টক শো হোস্ট টাকার কার্লসনকে দুই ঘণ্টাব্যাপী সাক্ষাৎকার দেন। পুতিন বলেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যা হচ্ছে: তাদের জন্য এটা কৌশলগত অবস্থানের উন্নয়ন, কিন্তু এর সঙ্গে আমাদের নিয়তি, আমাদের বাঁচা-মরার বিষয়গুলো জড়িত।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit