মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

পাকিস্তানের রাজনীতিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আফ্রিদির

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানে জাতীয় নির্বাচনের পর একতার অভাবে সরকার গঠন করতে পারছে না কোনো দল। সরকার গঠন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

পাকিস্তানের চলমান পরিস্থিতি দেখে সাধারণ মানুষ খুব বিরক্ত বলে মন্তব্য করেছেন সাবেক এই অধিনায়ক। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তিনি লিখেছেন, প্রতিদিন প্রায় একই গল্প শুনতে শুনতে মানুষ বিরক্ত। অথচ দেশের প্রধান সমস্যা মুদ্রাস্ফীতি ও বেকারত্ব।

এরপরই তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে নিজের দাবি জানিয়ে লেখেন, আইনপ্রণেতাদের কাছে আবেদন– আপনারা সবাই একসঙ্গে বসে দেশকে চলমান অস্বস্তি থেকে রক্ষা করুন। এটি ইতোমধ্যে বর্তমানে বড় দৃশ্যে পরিণত হয়েছে। এর বেশি আঘাত আর দেশ সইতে পারবে না। আল্লাহর ওয়াস্তে আমাদের পরবর্তী প্রজন্ম ও দেশের স্বার্থে আপনারা ঐক্যবদ্ধ হন।

৪৬ বছর বয়সি সাবেক এই ক্রিকেট তারকা এর আগে ৮ ফেব্রুয়ারি নির্বাচনের হ্যাশট্যাগ দিয়ে টুইট করেছিলেন। যদিও সেখানে তিনি রাজনীতি কিংবা নির্বাচন সংক্রান্ত কোনো মন্তব্য করেননি। অবশ্য পাকিস্তানের ক্রিকেট তারকাদের রাজনীতি নিয়ে মন্তব্য করার ঘটনা নতুন কিছু নয়। বিভিন্ন সাবেক ক্রিকেটারদের বিভিন্ন বিষয় নিয়ে মুখ খুলতে দেখা যায়।

শহীদ আফ্রিদিও ২০২২ সালের মার্চে এবারের মতো একটি বার্তা দিয়েছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, পাকিস্তানের স্বাধীনতা অর্জনের ৭৪ বছর হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে অন্তত একটি নির্বাচিত সরকারকে তার নির্দিষ্ট মেয়াদ সম্পন্ন করতে দিন। ওই সময় পাকিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন শাহবাজ শরিফ। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) এই নেতাকে অভিনন্দন জানিয়ে তখন সমালোচিতও হন আফ্রিদি। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit