মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

রেলে শিগগিরই স্মার্ট ও দক্ষ জনশক্তি নিয়োগ দেওয়া হবে: রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, স্মার্ট বাংলাদেশের জন্য রেলওয়েতেও স্মার্ট ও দক্ষ জনশক্তির প্রয়োজন। অতি শিগগিরই শূন্যপদ পূরণ করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বিএনপি গোল্ডেন হ্যান্ডসেকের মাধ্যমে রেলওয়েকে একেবারে স্থবির করে দিয়েছিলো। সেখান থেকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলওয়েকে টেনে তুলেছেন এবং রেলপথ মন্ত্রণালয়কে পুনরুজ্জিবীত করেছেন।

রবিবার পাবনার ঈশ্বরদী লোকোমোটিভ কারাখানা পরিদর্শন শেষে এসব জানান তিনি। রেলওয়ের লোকোমোটিভ কারখানাগুলোকে বিভিন্ন সমীক্ষার মাধ্যমে কর্মক্ষম করার চেষ্টা করা হচ্ছে। সাধারণ মানুষের কাছে সবচেয়ে সস্তায় পরিবহনের সুযোগ পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন বলেও জানান মন্ত্রী।

লোকোমোটিভ কারাখানা পরিদর্শন শেষে পশ্চিমাঞ্চলী পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কক্ষে একটি মতবিনিময় সভায় যোগ দেন রেলমন্ত্রী।

এ সময় বেলা ১১টার দিকে দেশের অন্যতম বৃহত্তম রেল জংশন পাবনার ঈশ্বরদীর লোকোশেড পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

রেলপথ মন্ত্রী বলেন, পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে পাকশী বিভাগের জনবল দিনদিন কমে আসছে, তা দ্রুত সমাধান করা হবে। আমরা অত্যন্ত আন্তরিক ভাবে চেষ্টা করছি রেলওয়ের সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য।

তিনি আরো বলেন, বিশ্বে রেলওয়ে অনেক এগিয়েছে। আমাদেরও সেই তালে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। নতুন নতুন রেলপথ স্থাপন ও সেবার মান বৃদ্ধি করে রেলওয়ে যাত্রীবান্ধব করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির, পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, পশ্চিমাঞ্চল  রেলওয়ের মহা-ব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী আসাদুল হক, পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ ও পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাসুদ আলম প্রমুখ। 

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit