মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

ক্যাম্পাসে পড়ে ছিল ইউটিউবের সাবেক সিইও’র ছেলের মরদেহ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউটিউবের সাবেক সিইও সুসান ওয়াজসিকির ছেলে মার্কো ট্রপার মারা গেছেন। ১৯ বছর বয়সী ট্রপারকে সপ্তাহের শুরুতে বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ট্রপারকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

ক্যাম্পাসের ক্লার্ক কের ডর্মে এক ছাত্রের অজ্ঞান হয়ে পড়ে থাকার খবর পেয়ে কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে। এ সময় ট্রপারকে মৃত অবস্থায় পাওয়া যায়।

তার মৃত্যুর কারণ এখনও অজানা। ক্যাম্পাস পুলিশ জানিয়েছে, মাদক গ্রহণের মত কোনও খারাপ লক্ষণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে ট্রপারের দাদি এথার ওজসিকি মনে করেন; ট্রপার হয়তো মাত্রা অতিরিক্ত ওষুধের নেওয়ার কারণে মারা যেতে পারেন।

তিনি সংবাদমাধ্যমকে জানান, ট্রপার একটি ওষুধ নিয়েছিল, কিন্তু কি ওষুধ তা নিশ্চিত নই, শুধু জানি এই একটি ওষুধই ছিল। মৃত্যুর কারণ জানতে পরিবারটি এখন টক্সিকোলজি রিপোর্টের জন্য অপেক্ষা করছে, যা আসতে ৩০ দিন সময় লেগে যেতে পারে।     

মার্কো ট্রপার বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গণিতে স্নাতকে তার দ্বিতীয় সেমিস্টার শুরু করতে যাচ্ছিলেন। গণিতের মেধাবি এই শিক্ষার্থী ব্যক্তি জীবনেও বন্ধুবৎসল ছিলেন। সূত্র: পিপল

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit