মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

মোবাইল গেমে আসক্তি, হেরে গিয়ে নিজের গলায় ব্লেড চালালেন যুবক!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : ঘটনাটি ঘটেছে প্রতিবেশি ভারতের ওড়িশা প্রদেশের অঙ্গুল জেলার জেরেং গ্রামে। সেখানে মোবাইল গেমে পরপর তিনবার হার সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। নিজের গলায় নিজেই ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। গুরুতর আহতাবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম সৌম্য রঞ্জন নায়েক। বয়স ২৪ বছর। 

পরিবার সূত্রে জানা গেছে, ওই যুবক মোবাইল গেমের প্রতি আসক্ত ছিলেন। দিনরাত এক করে মোবাইলে খেলতেন। অন্য কোনও কাজে তার হুঁশ থাকত না।

গত শুক্রবারও মোবাইলে একটি গেম খেলছিলেন ওই যুবক। কিন্তু কিছুতেই তাতে জিততে পারছিলেন না। একই খেলায় হেরে যান পরপর তিনবার। যতবার তিনি হারছিলেন, ততবার নিজের উপর নিজেই বিরক্ত হচ্ছিলেন। 

যুবকের পরিবার জানিয়েছে, সেদিন খেলায় তৃতীয়বার হেরে যাওয়ার পর হাতের কাছে একটি ব্লেড পেয়ে নিজের গলায় চালিয়ে দেন। এতে কেটে যায় গলা।

তাৎক্ষণিক যুবকের বাবা-মা তাকে হাসপাতালে নিয়ে যান। প্রথমে অঙ্গুলের একটি সরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পরে সেখান থেকে কটকের হাসপাতালে স্থানান্তর করা হয়। যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। কীভাবে যুবক গুরুতর জখম হলেন, ব্লেড কোথায় পেলেন, নেপথ্যে অন্য কোনও কাহিনি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: এনডিটিভিইন্ডিয়া টুডে

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit