মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

মুশতাক-তিশার ভিডিও সরাতে আইনি নোটিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৩ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য খন্দকার মুশতাক আহমেদ ও প্রতিষ্ঠানটির একাদশ শ্রেণির ছাত্রী সিনথিয়া ইসলাম তিশা দম্পতিকে সামাজিকযোগাযোগ মাধ্যম থেকে ভিডিও সরিয়ে নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসাইনের পক্ষে অ্যাডভোকেট মো. তানভীরুল ইসলাম বৃহস্পতিবার ডাকযোগে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, এই দম্পতি অসম বিয়ে, বিয়ের পূর্বের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ভিডিও তৈরি করছেন এবং সাক্ষাৎকার দিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে প্রচার করছেন। মুশতাক-তিশার এ ধরনের ভিডিও সমাজের জন্য কোনো উপকার বয়ে আনে না। বরং তরুণ প্রজন্মকে ভুল পথের দিকে ধাবিত করে।

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে মুশতাক-তিশা দম্পতির দৃশ্যমান যত প্রকাশনা, ভিডিও ও সাক্ষাৎকার রয়েছে তা সরিয়ে নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কোনো ভিডিও তৈরি থেকে বিরত থাকতে বলা হয়েছে।

উল্লিখিত সময়ের মধ্যে মুশতাক-তিশা দম্পতিকে কেন্দ্র করে তৈরি করা কনটেন্ট/ভিডিও/সাক্ষাৎকার যা এরই মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে এবং সামাজিকযোগাযোগ মাধ্যমে দৃশ্যমান রয়েছে তা প্রত্যাহার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে নোটিশে।

যদি নির্ধারিত সময়সীমার মধ্যে ভিডিও ডিলিট না করা হয় এবং ভবিষ্যতে মুশতাক-তিশা দম্পতির এমন ভিডিও করতে থাকে তাহলে সাইবার সিকিউরিটি আইন, ২০২৩ ও দেশের প্রচলিত আইনের অধীনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

 

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit