শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

কলকাতায় শাকিব খান প্রসঙ্গে যা বললেন বুবলী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে এলো ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা বুবলী অভিনীত কলকাতার (টলিউড) প্রথম ছবি ‘ফ্ল্যাশব্যাক’র টিজার। শনিবার বিকালে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে টিজারটি প্রকাশ করা হয়, যেখানে বুবলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

টিজার প্রকাশনা অনুষ্ঠান শেষে বুবলী কথা বলেছেন ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে। সেখানে উঠে এসেছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের প্রসঙ্গ। বুবলী জানিয়েছেন, তার কাজে সব সময় শাকিব খানের শুভকামনা ও ভালোবাসা থাকে।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম টলিউড ফোকাস কলকাতা বুবলীর কাছে জানতে চায় কলকাতায় প্রথম সিনেমায় অভিনয়ের আগে শাকিব থেকে কোনো পরামর্শ বা উপদেশ তিনি নিয়েছেন কি না। প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ‘আসলে তার শুভকামনা ও ভালোবাসা অবশ্যই সব সময় থাকে। কারণ ক্যারিয়ার শুরু হয়েছে তার হাত ধরে। ওনার মাধ্যমেই আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু। তো তিনি অনেক কিছুই আমাকে দেখিয়েছেন শিখিয়েছেন। আমি টানা পাঁচ বছর তার সঙ্গেই তো কাজ করেছি, আর এখন তো পরিবারের অংশ। তাই সেখান থেকে শুভকামনা ও ভালোবাসা সব সময়ই থাকে।’

শাকিব খান সিনেমার পোস্টার আর টিজার দেখেছেন প্রশ্নে বুবলীর উত্তর, ‘টিজার তো মাত্রই রিলিজ হলো, তিনি পোস্টার দেখেছেন এবং তিনি ভীষণই পজিটিভ, উনি কাজের ব্যাপারে সব সময় ইতিবাচক থাকেন।’

শাকিব খান এখন যুক্তরাষ্ট্রে ব্যস্ত আছেন হিমেল আশরাফের পরিচালনায় ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ে। এ ছাড়া ভালোবাসা দিবসে প্রকাশ্যে এসেছে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে তার প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা ‘দরদ’ এর ফার্স্টলুক পোস্টার। যা বেশ প্রশংসা কুড়িয়েছে। শাকিবকে নিয়েও তাই বুবলী জানিয়েছেন শুভকামনা। তার কথায়, আমিও শাকিব খানের দরদ-এর পোস্টার দেখেছি, খুবই ভালো হয়েছে। আর এখন তো তিনি যুক্তরাষ্ট্রে রাজকুমারের শুটিং করছেন। ওনারও ব্যাক টু ব্যাক ভালো কাজ আসছে। তার জন্যও অনেক শুভকামনা।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit