মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করলেন ইমরান খান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি পাওয়া তিনটি সাজার রায়ের বিরুদ্ধে এবার আপিল করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তার আইনজীবী লতিফ খোসা এ তথ্য জানিয়েছেন। খবর এপি নিউজের

দুর্নীতি, রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস ও বিবাহ আইন ভঙ্গের এই তিনটি মামলায় মোট ৩১ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন পিটিআই নেতা। তবে ইমরানের সমর্থকদের দাবি, নির্বাচনে অযোগ্য করতেই মূলত এসব উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেয়া হয়েছে তার বিরুদ্ধে।

এর আগে, গত ৩০ জানুয়ারি রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগে ১০ বছরের কারাদণ্ড, এর কিছুদিন পরই দুর্নীতির মামলায় ১৪ বছর ও সর্বশেষ বিবাহ আইন ভঙ্গের দায়ে ইমরান খানকে ৭ বছরের কারাণ্ড দেয় রাওয়াল পিন্ডির একটি আদালত।

এদিকে, কারাবন্দী ইমরান খান পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা আলী মুহাম্মদ খানকে বলেছেন, তার দল যদি আরও একবার ক্ষমতায় যায়, তাহলে তিনি কোনো রাজনৈতিক প্রতিশোধ নেবেন না। সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশের উন্নয়নে কাজ করবেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৬ আসনের মধ্যে ২৬৫টি আসনে নির্বাচন হয়। এতে ইমরান খানের দল পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীরা ৯২টি আসনে জয় পায়। তবে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় তার দলের সরকার গঠনের সম্ভাবনা খুবই কম।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit