মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

মেসির যে রেকর্ড ভাঙলেন রোনালদো

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : নতুন বছরে গোলের ধারায় ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিছুদিন আগেই এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তার গোলে জয় তুলে নিয়েছিল আল নাসর। এবার সৌদি প্রো লিগে আল ফাতেহর বিপক্ষেও দলকে জয় এনে দিলেন এই পর্তুগিজ উইঙ্গার। সেই সঙ্গে লিওনেল মেসির একটি রেকর্ডও ভেঙেছেন তিনি।

এ মৌসুমে রোনালদোর গোলসংখ্যা এখন পর্যন্ত ২১টি। সবমিলিয়ে এটি তার ক্যারিয়ারের ৮৭৫তম গোল। ৩৯ বছর বয়সী রোনালদো গোলটি করে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির একটি রেকর্ড ভেঙেছেন। নন-পেনাল্টি গোলের সংখ্যায় আটবারের ব্যালন ডি’অর জয়ীকে পেছনে ফেলেছেন রোনালদো।  

এখন পর্যন্ত মেসির চেয়ে ৫০টি গোল বেশি করেছেন রোনালদো। আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোলসংখ্যা ৮২১টি। তবে শনিবার পর্যন্ত নন-পেনাল্টি গোলের হিসাবে দু’জনেই ছিলেন সমতায় (৭১৩ গোল)। আল নাসরকে জিতিয়ে সেই সংখ্যায় মেসিকে ছাড়িয়ে গেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।  

পেনাল্টি শুট আউট ছাড়া শুধু স্পট-কিক থেকে এখন পর্যন্ত ১০৮টি গোল করেছেন মেসি। তুলনায় রোনালদো বেশ এগিয়ে। স্পট-কিক থেকে তার গোল ১৬১টি। অর্থাৎ পেনাল্টি এবং নন-পেনাল্টি, দুই দিক থেকেই গোলসংখ্যায় এগিয়ে রোনালদো।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit