রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

নরসিংদীতে স্ত্রীকে ডেকে নিয়ে হত্যা করলেন প্রাক্তন স্বামী 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৫ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীতে সাবেক স্ত্রীকে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার রাত ৯টার সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের চকপাড়া এলাকায় এই হত্যার ঘটনা ঘটে বলে জানান নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ। নিহত রুনা বেগম (৪৫) নরসিংদী পৌর এলাকার দত্তপাড়া মহল্লার আব্দুল করিমের মেয়ে এবং হাজীপুর এলাকার রৌশন মিয়া (৫০) তার সাবেক স্বামী। নিহতের পরিবারের সদস্যরা জানান, রৌশন মিয়ার একাধিক বিয়ে করাসহ পারিবারিক কলহের জের ধরে দুই বছর আগে তাকে তালাক দিয়েছিলেন রুনা বেগম। এরপর থেকে নরসিংদী বাজারের বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে তিন সন্তান- দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে জীবিকা নির্বাহ করতেন রুনা বেগম।

স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি তানভীর জানান, শনিবার সন্ধ্যায় রৌশন মিয়া কৌশলে সাবেক স্ত্রী রুনাকে তার হাজীপুরের নিজ বাড়িতে ডেকে নিয়ে যান। পরে সেখানেই দেশীয় অস্ত্র (দা) দিয়ে তার ঘাড়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। স্থানীয়রা রুনাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, ঘটনার পর থেকেই পলাতক রৌশন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit