মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

নাভালনির মৃতদেহ দেওয়া হচ্ছে না, অভিযোগ পরিবারের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আর্কটিক কারাগারে মৃত্যুর পর নাভালনির মাকে তার মৃতদেহ দেওয়া হয়নি। মৃত রাশিয়ার বিরোধী নেতার একজন ঘনিষ্ঠ সহযোগী এই তথ্য জানিয়েছেন। কিরা ইয়ারমিশ নামে এই সহযোগী বলেন, তার মা লুদমিলাকে বলা হয়েছে, ময়নাতদন্ত শেষ হলেই কেবল তার মরদেহ হস্তান্তর করা হবে।

৪৭ বছর বয়সী নাভালনি পুতিনের কঠোর সমালোচক ছিলেন। গত এক দশকে রাশিয়ায় বিরোধী নেতা হিসেবে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন নাভালনি। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি কারাগারে গত শুক্রবার তার মৃত্যু হয়।

নাভালনি সংশ্লিষ্ট দল মনে করছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই নাভালনিকে হত্যা করা হয়েছে।

একটি মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে, নাভালনির ওপর শ্রদ্ধা নিবেদনের জন্য জড়ো হওয়া ৪০০ রুশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

পশ্চিমা সরকারগুলো বলছে , ৪৭ বছর বয়সী নাভালনির আকস্মিক মৃত্যুর জন্য রাশিয়ান কর্তৃপক্ষের দায়  রয়েছে। অন্যদিকে ধনী দেশগুলির জোট জি-৭ গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়াকে চারপাশের পরিস্থিতি ‘জরুরিভাবে’ স্পষ্ট করার আহ্বান জানিয়েছে।

নাভালনি অসুস্থ হয়ে আর্কটিক সার্কেলের প্রত্যন্ত আইকে-৩ কারাগারে মারা গেছেন বলে শুক্রবার রাশিয়ার কারা বিভাগ ঘোষণা করে। এরপর থেকে পুতিন প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

ঘটনার পরপরই ক্রেমলিন জানায়, তারা এ বিষয়ে অবগত এবং প্রেসিডেন্টকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। 

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit