মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

সময় আমাদের অনুকূলে নেই : কাতারের প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় এখনও কিছু সমস্যা রয়েছে, যেমন মানবিক ত্রাণ ও সহায়তা।

শনিবার মিউনিখে তিনি বলেন, ‘সময় আমাদের অনুকূলে নেই, রাফাহর পরিস্থিতির যে অগ্রগতি হচ্ছে, তাতে পুরো অঞ্চলের জন্যই তা বিপজ্জনক হয়ে উঠবে।

কাতারের প্রধানমন্ত্রী বলেন, তিনি এই চুক্তির বিষয়ে বিস্তারিত বলতে পারবেন না।

শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেন, তবে আমি মনে করি আমরা যদি চুক্তির মধ্যে থাকা মানবিক প্যাকেজ মোকাবিলা করতে পারি তাহলে আমরা বাধাগুলি অতিক্রম করতে পারবো।

ত্রাণ সরবরাহ না হওয়া পর্যন্ত আলোচনা স্থগিত রাখার হুঁশিয়ারি হামাসের

হামাসের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা গাজায় যুদ্ধ শেষ করার জন্য চলমান আলোচনার বিষয়ে আল জাজিরার সাথে কথা বলেছেন। তার বক্তব্য অনুসারে, উত্তর গাজা উপত্যকায সাহায্য ও ত্রাণ না আনা পর্যন্ত স্বাধীনতাকামী গোষ্ঠীটি আলোচনা স্থগিত করতে চায়।

হামাসের ওই কর্মকর্তা বলেন, আমাদের ফিলিস্তিনি জনগণ যখন অনাহার প্রতিরোধে লড়াই করছে তখন আলোচনা করা যাবে না।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit