রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত জয়পুরহাট চিনিকলে তিন দফার দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সরকার কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর-সালাউদ্দীন বাবু দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী নরসিংদীতে ছাত্রকে পিটিয়ে শিক্ষক শ্রী ঘরে  নওগাঁর আত্রাইয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের হার প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ দেশের সব পরীক্ষা নকলমুক্ত হবেই: শিক্ষামন্ত্রী

ইরানে নিজ পরিবারের ১২ জনকে গুলি করে হত্যা করলেন যুবক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে নিজ পরিবারের ১২ সদস্যকে গুলি করে হত্যা করেছেন এক যুবক।

শনিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ কেরমানের ফারিয়াব গ্রামে লোমহর্ষক এই ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে ওই যুবক এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ।

এদিকে, পুলিশের গুলিতে মারা গেছেন অভিযুক্ত ওই যুবক (৩০)। তবে রিপোর্ট লেখা পর্যন্ত তার নাম পরিচয় প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন।

কেরমান প্রদেশের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম হামিদি জানিয়েছেন, হামলাকারীর পরিবারের মধ্যে বেশ কয়েকদিন ধরে ঝামেলা চলছিল। শনিবার সেই ঝামেলা চরম পর্যায়ে পৌঁছলে ভয়াবহ এই হত্যাকাণ্ড ঘটিয়ে বসেন ওই যুবক।

জানা গেছে, হঠাৎ করেই বাইরে থেকে বাড়িতে ঢুকে পরিবারের লোকেদের ওপর হামলা চালান ওই যুবক। কেউ কিছু বুঝে ওঠার আগেই বন্দুক থেকে গুলি ছোড়েন তিনি। এতে তার বাবা ও ভাইসহ পরিবারের মোট ১২ সদস্য ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় পুলিশের দাবি, তারা ঘটনাস্থলে পৌঁছানোর পরও যুবকের হাতে বন্দুক ছিল। এমনকি, পুলিশ সদস্যদের লক্ষ্য করেও গুলি চালান ওই যুবক। পুলিশ বারবার তাকে আত্মসমর্পণ করার আহ্বান জানায়। কিন্তু তিনি তা না করে পুলিশের দিকে গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ তাকে নিরস্ত্র করতে পাল্টা গুলি চালালে নিহত হন ওই যুবক।

পুলিশ জানিয়েছে, অ্যাসল্ট রাইফেল নিয়ে অভিযুক্ত যুবক তার পরিবারের উপর হামলা চালায়। এদিকে, এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সূত্র: রয়টার্সসিএনএন

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit