মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

১৫ বছর পর নিজ বাড়িতে ফিরলেন সাবেক থাই প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে কারাগার থেকে ছাড়া পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। ১৫ বছরের স্বেচ্ছা-নির্বাসন কাটিয়ে গত বছর দেশে ফিরে ছয় মাস কারাবন্দি থাকার পর আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) হাসপাতাল থেকে প্যারোলে ছাড়া পান তিনি।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ৭৪ বছর বয়সী সাবেক থাই প্রধানমন্ত্রী ১৫ বছরের স্বেচ্ছা-নির্বাসন কাটিয়ে গত বছর দেশে ফিরে কারাবন্দি হয়েছিলেন। এর মাত্র ছয় মাস পরেই প্যারোলে মুক্তি পেয়ে বাড়িতে ফিরলেন থাকসিন সিনাওয়াত্রা।

দোষী সাব্যস্ত সাবেক এই থাই প্রধানমন্ত্রীকে রবিবার প্যারোলে মুক্তি দেয়া হয়েছে বলে তার আইনজীবী জানিয়েছেন। এতে করে সেনা অভ্যুত্থানে ক্ষমতা থেকে উৎখাত এবং এর প্রেক্ষিতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ১৫ বছর পর নিজ স্বদেশে মুক্তভাবে প্রথম দিন শুরু করলেন তিনি।

শনিবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেরেথা থাভাইসিন বলেন ‘দেশের আইন অনুসারে, আগামী ১৮ ফেব্রুয়ারি (রবিবার) থাকসিন সিনাওয়াত্রাকে মুক্তি দেয়া হবে।’ 

উল্লেখ্য, গত বছরের ২২ আগস্ট সিঙ্গাপুরে ১৫ বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে ব্যক্তিগত বিমানে করে থাইল্যান্ডের ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করেন থাকসিন। বিমানবন্দর থেকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে নেয়া হয়। কারাগারে নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই থাকসিনকে হাসপাতালে নেয়া হয়।

এর আগে, ২০০১ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন থাকসিন। পরে এক অভ্যুত্থানের মাধ্যমে ২০০৬ সালের ৯ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত হন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তিনি দেশের বাইরে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit