বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইশোস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

ভাষা শহীদদের স্মরণে কিংসের অন্যরকম জার্সি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠ কিংস অ্যারেনায় শুক্রবার (১৬ জানুয়ারি) অন্যরকম জার্সি পরে মাঠে নেমেছে বসুন্ধরা কিংস। বিশেষ এই জার্সির পেছনে খেলোয়াড়দের নাম এবং নম্বর লেখা ছিল বাংলায়। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এবং শর্টসের কোনায় লেখা নম্বরও লেখা হয়েছে বাংলায়। ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগের প্রথম পর্বে আরও একটি ম্যাচ খেলবে কিংস। সে ম্যাচেও বাংলা লেখা জার্সি পরেই মাঠে নামবে দলটি। দেশের ফুটবলে এভাবে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর ঘটনা এবারই প্রথম।

দেশি ফুটবলারদের পাশাপাশি বিদেশিদের নামও লেখা হয়েছে বাংলায়। দেশের ফুটবলাররা ভাষা আন্দোলন সম্পর্কে জানলেও বিদেশিরা তেমন একটা জানেন না। জার্সিতে নিজেদের নাম বাংলায় দেখে তাদের অনুভূতি কী, এমন প্রশ্নের উত্তরে কিংসের সভাপতি ইমরুল হাসান বললেন, ‘ভাষা আন্দোলনের ইতিহাস ওদের জানানো হয়েছে। ওরা সবাই দারুণ আপ্লুত। নিজেদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য এ দেশের ছাত্র–জনতা জীবন দিয়েছে, এই ইতিহাস ওদের ছুঁয়ে গেছে।’

ইমরুল আরও বলেন, ‘শহীদদের শ্রদ্ধা জানাতে চেয়েছি আমরা। সেটি থেকেই জার্সিতে বাংলা ব্যবহার করা হয়েছে। এটি তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। ভাষা আন্দোলন থেকেই তো আমাদের স্বাধীনতাযুদ্ধের সূচনা হয়েছে। আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি।’

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit