বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

মোটরসাইকেল চুরি বাড়ছে, তিনদিনেও উদ্ধার হয়নি

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫০ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলা শহরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি বাড়ছে। এতে করে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। জেলা শহরের সাতপাই রেলক্রসিং এলাকায় গত বুধবার রাতে দুইটি মোটরসাইকেল চুরি হয়। তিনদিনেও মামলা নেয়নি পুলিশ এবং মোটরসাইকেল দুটি উদ্ধারও করতে পারেনি।

নেত্রকোনা জেলা শহরের সাতপাই রেলক্রসিং এলাকার মো. জহিরুল ইসলাম তালুকদারের বাসা থেকে দুইটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি নেত্রকোনা মডেল থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। অভিযোগে জানা গেছে, জেলা শহরের সাতপাই রেলক্রসিং কফি হাউস সংলগ্ন মো. জহিরুল ইসলাম তালুকদারের বাসায় গত ১৪ ফেব্রুয়ারী রাতে খাবার শেষে সাড়ে ১০টার দিকে বাসার বাউন্ডারী ওয়ালের ভিতর সিড়ির নীচে মোটরসাইকেল রেজিঃ নং- নেত্রকোনা-হ-১২- ৯৫৪১, ইঞ্জিন নং: জেসি২ই১০০৭৭৬৩ রেখে ঘুমাতে যান।

একই সাথে তার বাসার ভাড়াটিয়া মাজহারুল ইসলামের মোটরসাইকেলটিও রাখা ছিল। পরদিন ভোরে ঘুম থেকে জেগে দেখতে পান মোটরসাইকেল দুইটি সেখানে নেই। অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেল দুইটি পাওয়া যায়নি। পরদিন এ ব্যাপারে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।

গতকাল শনিবার পর্যন্ত চোরাইকৃত মোটরসাইকেল দুইটি উদ্ধার করতে পারেনি পুলিশ। এর আগে জেলা শহরের কুরপাড়, কাইলাটী এলাকায় কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম পিপিএম জানান, এ ঘটনায় মামলা নেওয়া হয়নি। মোটরসাইকেল উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit