ডেস্ক নিউজ : বান্দরবানে দেশের বহুল প্রচারিত দৈনিক পত্রিকা যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার পঁচিশ বছরে দৈনিক যুগান্তর উপলক্ষ্যে আয়োজিত র্যালিতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাস শেখর। র্যালিটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে তাজিংডং রেস্টুরেন্টের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আলোচনাসভায় অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা এমএ হাকিম চৌধুরী, জেলা বক্সিং কোচ মাহফুজুর রশীদ বাচ্চু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল কালাম মুন্না, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মিলন চক্রবর্তী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, খোলাচোখডটকম সম্পাদক ফরিদুল আলম সুমন, দৈনিক যুগান্তর প্রতিনিধি আলাউদ্দীন শাহরিয়ার, যমুনা টিভি প্রতিনিধি বাটিং মারমা, জেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মংসানু মারমা, আরটিভি প্রতিনিধি শাফায়াত হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:১৫