বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

সতীর্থদেরও বিদায়ের কথা জানিয়েছেন এমবাপ্পে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্টে হয়ে যাবেন এমবাপ্পে। মৌসুম শেষ হওয়ার ৪ মাস বাকি থাকলেও ইতোমধ্যেই ক্লাবকে জানিয়ে দিয়েছেন, এই মৌসুম পর আর থাকছেন না তিনি। এবার সতীর্থদেরও খবরটা জানালেন তারকা ফুটবলার।

ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, গ্রীষ্মের দলবদলে ক্লাব ছেড়ে যাওয়ার ইচ্ছার কথা সতীর্থের জানিয়েছেন এমবাপ্পে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) পিএসজির অনুশীলনে সতীর্থদের সবাইকে ডেকে এই কথা বলেন তিনি। পরবর্তী গন্তব্য কী হবে সে ব্যাপারে সতীর্থদের কিছু জানাননি। কেবল ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথাটাই জানিয়েছেন।
 
এমবাপ্পের ক্লাব ছাড়ার ইচ্ছার কথা ছড়িয়ে পড়ার এই বিষয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে পিএসজির কোচ লুই এনরিককে। তবে তার কাছে এ ধরনের কোনো তথ্য নেই উল্লেখ করে এনরিক বলেছেন, ‘ক্লাব ও দল যেকোনো ব্যক্তির ঊর্ধ্বে।’

সংবাদ সম্মেলনে এমবাপ্পের ক্লাব ছাড়ার বিষয়ে এনরিক বলেন, ‘বিষয়টির সঙ্গে যারা জড়িত, তারা মতামত না দেওয়া পর্যন্ত আমি এটা নিয়ে কথা বলব না। কিলিয়ান এমবাপ্পে প্রকাশ্যে কিছু বলেনি, ক্লাবও এখন পর্যন্ত কিছু বলেনি। তাই তারা যখন কথা বলবে কোচ হিসেবে, তখন আমি মতামত দেব। তবে আমরা কাজ করে যাব, যেন প্রতি বছর আমরা আরও ভালো দল হতে পারি।’  

পিএসজি ছাড়ার পর এমবাপ্পের পরবর্তী গন্তব্য কী হবে, এই প্রশ্নে একটা উত্তরই আসছে ঘুরেফিরে। আর সেটা হলো ফরাসি তারকার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদ। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো এরই মধ্যে এমবাপ্পের পরবর্তী গন্তব্য হিসেবে রিয়ালের নাম নিশ্চিত করেছে। এমনকি রিয়ালে তার বেতন–ভাতা কেমন হবে, তা নিয়েও খবর প্রকাশিত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit