শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবসমাজের দক্ষতা উন্নয়নেনানামুখি উদ্যোগ গ্রহণ করেছেন: আমির হোসেন আমু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯২ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছেন, আজকে আমাদের দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবসমাজের দক্ষতা উন্নয়নে যুগোপযোদী উদ্যোগ গ্রহণ করেছেন। আমাদের দেশের যুব সমাজ যদি খেলাধুলা, লেখাপড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যস্ত থাকে তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরি হবে।

আজ দুপুরে ঝালকাঠির পালবাড়ি এলাকায় মরহুম মোয়াজ্জেম হোসেন ক্রীড়াচক্র ও পাঠাগারের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।ঝালকাঠি পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। এছাড়া এসময় স্থানীয় যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/অনিমা/১৬ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit