মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

সড়ক নিমার্ণে অনিয়মে বাঁধা দেয়ায় প্রকৌশলীকে পেটালো ঠিকাদার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : সড়ক নিমার্ণে অনিয়মে বাঁধা দেয়ায় হাজিউজ্জামান আশিক নামে এক প্রকৌশলীকে মারধরে অভিযোগ উঠেছে সবুজ নামে এক ঠিকাদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। হাজিউজ্জামান আশিক হাতীবান্ধা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অফিসে সহকারী মাঠ প্রকৌশলী ও সবুজ স্থানীয় একজন ঠিকাদার ও উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি।

হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী অফিস সুত্রে জানা গেছে, ওই উপজেলার সিঙ্গিমারী ইউপি হইতে গড্ডিমারী ইউপি পর্যন্ত ৩ কিলোমিটার একটি সড়ক প্রভাতী প্রকল্পের আওতায় নিমার্ণ কাজ চলছে। যার সাব ঠিকদার হিসেবে কাজ করছে ওই স্বেচ্ছাসেবকলীগ নেতা সবুজ আর তদারকির দায়িত্বে আছেন হাজিউজ্জামান আশিক নামে ওই প্রকৌশলী। 

বৃহস্পতিবার সকালে সড়ক নিমার্ণে অনিয়মের অভিযোগ তুলেন ওই প্রকৌশলী এবং সঠিকভাবে কাজ করার জন্য পরামর্শ দেন। এতে সবুজ নামে ওই স্বেচ্ছাসেবকলীগ নেতা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। হাজিউজ্জামান আশিকের অভিযোগ, এ সময় তাকে পাথরে পুতিয়ে রাখার হুমকিও দেয়া হয়। পরে তিনি উপজেলা প্রকৌশলীকে লিখিত অভিযোগ করেন। 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবকলীগ নেতা সবুজ। তিনি দাবী করেন, পরিকল্পিত ভাবে হয়রানী করতে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী নজির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।  

 

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit