মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

লালমনিরহাটে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের সম্পাদক জেল হাজতে

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৩ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা ও নাশকতা মামলায় লালমনিরহাট জেলা স্বেচ্ছাসবক দলের সাধারন সম্পাদক আব্দুস ছাত্তারকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। বৃহস্পতিবার (১৫ ফব্রুয়ারী) দুপুরে লালমনিরহাট জজ আদালতে জামিন নিতে আত্মসমর্পন করলে অতিরিক্ত দায়রা জজ মোঃ নজরুল ইসলাম তার জামিন না মঞ্জুর না করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।

আটককৃত জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার হারাটি ইউনিয়নের বেড়পাঙ্গা এলাকার জনে মামুদের ছেলে। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল ও আওয়ামীলীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে লালমনিরহাটের মহেন্দ্রনগরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ অনেকে আহত হয়। পরে গুরুতর আহত জাহাঙ্গীর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনার ৩ দিন পর বিএনপির ৮১ জনের নাম উল্লেখসহ ও অজ্ঞাত পরিচয়ের আরো ৩ থেকে ৪ শত বিএনপি নেতাকর্মীকে আসামী করে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা আনিনুল ইসলাম খান।

লালমনিরহাট জেলা জজ ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন বলেন, জাহাঙ্গীর হত্যা মামলায় এজাহারভুক্ত আসামী স্বেচ্ছাসেবক দলের সাধরন সম্পাদক আব্দুস ছাত্তার জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit