বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

অভিনেত্রীর বিয়ের গোপন খবর প্রকাশ হলো ১০ মাস পর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক : গত বছরের মে মাসে বিয়ে করেছেন অভিনেত্রী স্নিগ্ধা মোমিন। গোপনেই রেখেছিলেন খবরটি। বিয়ের ১০ মাস পেরিয়ে যাওয়ার পর খবরটি জানা যায়।

২০১৫ সালে দীপ্ত টিভিতে প্রচারিত একই শিরোনামের একটি ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে পরিচিতি পান তিনি। এর আগে মডেলিং করলেও তার পরিচিতি মূলত নাটক দিয়েই। ক্যারিয়ারে ৭০টির বেশি একক নাটকে অভিনয় করেছেন স্নিগ্ধা। গুণী সব সহকর্মীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

স্নিগ্ধা মোমিন বলেন, তার স্বামীর নাম বর্ষন রেজাউল। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে কর্মরত  রয়েছেন। অভিনেত্রী আরও বলেন, স্বামী রেজাউলের সঙ্গে দীর্ঘদিনের জানা শোনা ছিল তার। গত বছর দুই পরিবার মিলে কাবিন করে রাখে। এ মাসেই বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলে জানান তিনি।

কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে আছেন স্নিগ্ধা। নানা সিন্ডিকেটের কারণে পিছিয়ে রয়েছেন। মনেপ্রাণে নিয়মিত কাজ করার ইচ্ছা রয়েছে স্নিগ্ধার।

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:৫৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit