বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা ইইউ-যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ওয়াশিংটন ও তার মিত্ররা রাশিয়াকে ‘শক্তিশালী’ নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত। কিন্তু নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত আর এর বেশি জানাননি ওই কর্মকর্তা।

রয়টার্স বলছে, রাশিয়ার বিরুদ্ধে নতুন যে নিষেধাজ্ঞা আসবে তা ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে হবে কিনা সেটি নিশ্চিত নয়। কারণ ইউক্রেনের জন্য বরাদ্দ করা টাকা কমে গেছে বাইডেন প্রশাসনের। অন্যদিকে রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে অতিরিক্ত তহবিলের জন্য আবেদনও ঝুলে আছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দুই বছর পূর্তি উপলক্ষে আলোচনার বিষয়বস্তু উল্লেখ করে মার্কিন ওই কর্মকর্তা বলেন, সভায় ইউক্রেনের হাজার হাজার মানুষকে হত্যা বা শহর ধ্বংস করা হয়েছে; সেই আলোচনা হয়নি। শুধু রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিকল্পনা করা হয়েছে।

তিনি আরও জানান, ব্রাসেলসে ইইউ, যুক্তরাজ্য ও ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বিদ্যমান নিষেধাজ্ঞা কার্যকর এবং নতুন পদক্ষেপ সমন্বয় করার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। জানা গেছে, ইইউর নতুন নিষেধাজ্ঞায় রাশিয়ার দুই শতাধিক ব্যক্তি ও সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit