শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের

ভালোবাসা দিবসে এ কেমন বর্বরতা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : ১৪ ফেব্রুয়ারি ছিল বিশ্ব ভালোবাসা দিবস। নিজের সঙ্গীকে আরও বেশি ভালোবাসা দিয়ে জয় করার দিন এটি। কিন্তু এদিন ভারতের পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ঘটল এক মর্মান্তিক ঘটনা। স্ত্রীর মাথা কেটে হাতে নিয়ে পুরো গ্রাম ঘুরলেন এক যুবক। পরে গ্রামবাসী পুলিশে খবর দিলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এমন কাণ্ড ঘটিয়েছেন ওই যুবক।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অভিযুক্তের নাম গৌতম গুছাইত। তার বাড়ি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের চিস্তিপুর গ্রামে।

জানা গেছে, গৌতম তার স্ত্রীর দেহ থেকে মাথা পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছেন। এরপর সেই কাটা মাথা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। পরে রাস্তার বেঞ্চে মাথাটি রেখে বসে পড়েন পাশে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। থানায় খবর দেন গ্রামবাসী। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর গৌতমকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রের খবর, একসময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন গৌতম। এখন অবশ্য তিনি সুস্থ। তবে গত কয়েকদিন ধরে পরিবারে কলহ চলছিল। 

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে সম্ভবত এই কাণ্ড ঘটিয়েছেন ওই যুবক। এ ঘটনায় আটক করা হয়েছে গৌতমের বাবা-মাকেও। সূত্র: ইন্ডিয়া টুডেফ্রি প্রেস জার্নাল, নিউজ১৮

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit