বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

ফুলবাড়ীতে গ্রাহকদের নিয়ে নেসকোর গণশুনানী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২১ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে নর্দান ইলেক্টিক পাওয়ার সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) পিএলসির উদ্যোগে গ্রাহক সেবার মান উন্নয়নে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিদ্যুৎ গ্রাহক, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের নিয়ে নেসকোর উপজেলা আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে গণশুনানীতে গ্রাহকদের কাছে সেবার মান ও বিদ্যুৎ সরবরাহের বিষয়ে বিভিন্ন পরামর্শ ও অভিযোগ শোনেন কোম্পানীটির দিনাজপুর সার্কেলের পরিচালন ও সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফরিদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল, দিনাজপুর বিবিবি-২ নেসকোর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী স্পন্দন বসাক, নেসকোর উপজেলা আবাসিক প্রকৌশলী মো. রুবেল ইসলাম হাওলাদার, পৌর কাউন্সিল সাহানুর রহমান, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।এতে উন্মুক্ত আলোচনায় ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ ভুতুরে বিলের বিষয়ে প্রশ্ন করলে কোম্পানীটির দিনাজপুর সার্কেলের পরিচালন ও সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফরিদুল হাসান বলেন, এটি একটি চক্রান্ত। আমাদের থেকে কোনো সুবিধা না পেয়ে কে বা কাহারা এ ধরণের মিথ্যা প্রচার চালিয়ে গ্রাহককে বিভ্রান্ত করছে। আমরা ওই কুচক্রীমহের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করছি। ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। তবে বিদ্যুৎ বিল একটিও যাচাই না করে করা হয়না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এ সময় সাধারণগ্রাহকসহ, বিভিন্ন দফতেরর কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিসহ একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit