বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

৩৩ রানে ৬ উইকেট হারিয়ে জয়ের পথ কঠিন প্রোটিয়াদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : হ্যামিলটন টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ‘আনকোরা’ দল নিয়ে ২৪২ রানের সাধারণ এক সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। তবে বোলিংটায় বাজিমাত দেখান ডিন পিট। তার নেয়া ফাইফারে স্বাগতিক কিউইদের ২১১ রানেই থামায় নেইল ব্রান্ডের দল। 

এতে ৩১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুটা এবার ব্যাট হাতেও দারুণ করে প্রোটিয়ারা। ২০২ রানেও তখন ৪ উইকেট। তবে ৩৩ রান যোগ করতেই শেষ পুরো ইনিংস। এতে বিশাল লক্ষ্যের সম্ভাবনা জাগালেও কিউই পেসার উইলিয়াম ও’রুর্কের তোপে তা থামে ২৬৭ রানে। এতে তৃতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৪০ রান তুলেছে টিম সাউদির দল। জয়ের জন্য এখনো স্বাগতিকদের দরকার ২২৭ রান। 

এর আগে টসে জিতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রুয়ান দু সুয়াতের ৬৪ এবং ডেভিড বেডিংহ্যামের ৩৯ রানের ভরে ২৪২ রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। ও’রুর্ক নেন ৪ উইকেট এবং রাচিন নেন তিনটি। 

পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রোটিয়া দলের বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও বেডিংহ্যাম পান সেঞ্চুরির দেখা। তার ১৪১ বলে ১১০ রানের ইনিংস বাদে পিটারসন করেন ৪৩ রান। আগের ইনিংসে ৪ উইকেটের পর এই ইনিংসে ফাইফার নেন ও’রুর্ক। 

সংক্ষিপ্ত স্কোরকার্ড: (তৃতীয় দিন শেষে)

প্রথম ইনিংস

দক্ষিণ আফ্রিকা: ২৪২ (৯৭.২ ওভার); (সুয়াত ৬৪, বেডিংহ্যাম ৩৯; ও’রুর্ক ৪/৫৯, রাচিন ৩/৩৩)

নিউজিল্যান্ড: ২১১ (৭৭.৩ ওভার); (উইলিয়ামসন ৪৩, ল্যাথাম ৪০; পিট ৫/৮৯, পিটারসন ৩/৩৯)

দ্বিতীয় ইনিংস:

দক্ষিণ আফ্রিকা: ২৩৫ (৬৯.৫ ওভার); (বেডিংহ্যাম ১১০, পিটারসন ৪৩; ও’রুর্ক ৫/৩৪)

নিউজিল্যান্ড: ৪০/১ (১৩.৫ ওভার); (ল্যাথাম ২১*, কনওয়ে ১৪; পিট ১/৩)

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit