শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত

ভালোবাসা দিবসে সাইফকে নিয়ে আদুরে পোস্ট কারিনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের চর্চিত দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। দম্পতির পারস্পরিক সমীকরণ যে অন্য অনেকের থেকেই আলাদা, তার একাধিক প্রমাণ রয়েছে। সাইফ নিজে সামাজিক মাধ্যম ব্যবহার করেন না। কিন্তু তার দৈনন্দিন জীবনের টুকরো ছবির সন্ধান মেলে কারিনার সামাজিক মাধ্যমের পাতায়।

বুধবার ভালোবাসা দিবস তাদের যে অন্যভাবে কাটছে, তার ইঙ্গিত দিলেন কারিনা। বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সংক্ষিপ্ত কথোপকথন অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। 

কারিনা জানিয়েছেন, স্বামীকে প্রেম দিবসের শুভেচ্ছা জানাতে তিনি বলেন, ‘সাইফু ভ্যালেনটাইন্স ডে’র শুভেচ্ছা।’ 

উল্লেখ্য স্বামীকে আদর করে কারিনা ‘সাইফু’ নামে ডাকেন। এর পরেই ঘটে বিপত্তি। স্ত্রীর শুভেচ্ছার উত্তরে সাইফ শুধু ‘আচ্ছা’ বলে ছেড়ে দিয়েছেন। আর একটাও বাড়তি শব্দ খরচ করেননি। হাসির ইমোজি দিয়ে এ মজার ঘটনাটি অনুরাগীদের জানিয়েছেন কারিনা।

 

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit