মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে? মাটিরাঙ্গায় ‘অ্যাক্সেস টু ইউটিলাইজেশন অব লাইফ সেভিং’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা। মাটিরাঙ্গায় এতিম শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নিলেন জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খান। ‘বাংলাদেশের কাছে অপমান হয়ে এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া’ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর

কুমিল্লাকে ১৬৫ রানের লক্ষ্য দিল খুলনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : আসরের শুরুটা ভালোই হয়েছিল খুলনা টাইগার্সের। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা।এবার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে খুলনা। আগে ব্যাট করে লড়াই করার মতো পুঁজি পেয়েছে বিজয়বাহিনী। ২০২৪ বিপিএলের ৩২তম ম্যাচে আজ ৮ উইকেট হারিয়ে কুমিল্লার সামনে ১৬৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে খুলনা। সর্বোচ্চ ৩৬ রান করেছেন দলটির ক্যারিবীয় মিডল অর্ডার ব্যাটার এভিন লুইস। শেষদিকে ১১ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ওয়েইন পারনেল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস আগে ব্যাট করতে নামে খুলনা। দুই ওপেনার অ্যালেক্স হেলস ও আফিফ হোসেন মিলে ৩২ রানের জুটি গড়েন। হেলস ১৭ বলে ২২ রান করে বিদায় নেন। তুলনায় আফিফ রান তোলেন ধীরে। ৩৩ বলে ২৯ রানের ইনিংস খেলেন তিনি। হেলস বোল্ড হয়ে ফেরেন ম্যাথু ফোর্ডের বলে। এরপর অধিনায়ক এনামুল হক বিজয় ১৩ বলে ১৮ রান করে মোস্তাফিজুর রহমানের বলে বিদায় নেন। আর আফিফ ফেরেন তরুণ স্পিনার আলিস ইসলামের ঘূর্ণিতে পরাস্ত হয়ে। দলীয় ৭৩ রানে ৩ উইকেট হারালেও বিপদে পড়েনি খুলনা। কারণ হাল ধরেন লুইস ও জয়। দুজনের জুটিতে আসে ৫৭ রান।

জয় ভালো কিছুর ইঙ্গিত দিলেও ফেরেন ১৯ বলে ২৮ রান করে। অন্যদিকে ২ ছক্কা ও ৩ চারে লুইস ঝড়ের সূচনা করলেও বেশিদূর যেতে পারেননি। ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন তিনি। শেষদিকে পারনেলের ক্যামিওতে ভালো সংগ্রহ পায় খুলনা।  

বল হাতে ২টি করে উইকেট নেন মঈন ও ফোর্ডে।  

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit