বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইশোস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন ওয়ার্নার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : টেস্ট ও ওয়ানডেকে বিদায় জানিয়েছেন আগেই। বাকি ছিল কেবল টি-টোয়েন্টি। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলে সেই ফরম্যাটকেও বিদায় জানিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার। জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার মাটিতে ওটিই ছিল তার শেষ ম্যাচ। তবে টি-টোয়েন্টি ক্রিকেটটা এখনই ছাড়ছেন না তিনি। পরিকল্পনা আছে দেশের হয়ে জুনে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপেও মাঠে নামার।

পার্থে সেই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে ৮১ রানের একটি ইনিংস খেললেও অবশ্য দলকে জেতাতে পারেননি ওয়ার্নার। ওয়েস্ট ইন্ডিজের কাছে অজিরা সেই ম্যাচে হেরেছে ৩৭ রানে। যদিও ২-১ ব্যবধানে জেতা সিরিজে সিরিজ সেরার পুরস্কারটা ঠিকই হাতে উঠেছে তার। আর সেই পুরস্কার নিতে এসেই অবসরের পরিকল্পনার কথা জানিয়ে দেন ৩৭ বছর বয়সী এই তারকা ওপেনার।

ওয়ার্নার বলেন, ‘এটিই অস্ট্রেলিয়ার মাটিতে আমার শেষ ম্যাচ। এখন তরুণদের মেলে ধরার সময়। আমাদের প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে।’ অবশ্য দেশের মাটিতে শেষ ম্যাচ হলেও বিশ্বকাপে ক্যারিয়ারকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলতে চান ওয়ার্নার, ‘নিউজিল্যান্ড সিরিজের পর আইপিএল এবং তারপর ক্যারিবিয়ানে যাব বিশ্বকাপে খেলতে। সেখানে সীমানা খুব বেশি বড় হবে না।’

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit