রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

নরসিংদীতে র‍্যাব সদস্যকে কুপিয়ে জখম, আসামি ছিনতাই 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৯ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে মাদকবিরোধী অভিযানের সময়  ইমরান হোসেন (৩৫) নামের র‍্যাবের এক সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা । এসময় ইউনুস আলী (৪০) নামের এক আসামী ছিনিয়ে নেয় তারা। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে রায়পুরা থানার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী এলাকায় এ ঘটনা ঘটে।  নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম এ তথ্য নিশ্চিত করেন।  

পুলিশের ভাষ্য, ঢাকার উত্তরাস্থ র‌্যাব-১ ও নরসিংদীর র‍্যাব-১১ এর একটি যৌথ দল মাদক বিরোধী অভিযানে নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকায় যায়। অভিযানে স্থানীয় মাদক কারবারি ইউনুস আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁকে  নিয়ে আসার সময় তাঁর আত্মীয়-স্বজনরা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালান। এক পর্যায়ে তাঁকে র‍্যাবের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। এসময় র‌্যাব সদস্য কনস্টেবল ইমরান হোসেন হামলাকারীদের কোপে মাথায় ও হাতে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। আহত কনস্টেবল ইমরান হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে র‍্যাবের পক্ষ হতে কোনো বক্তব্য পাওয়া যায়নি। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন বলেন, ‘এ বিষয়ে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন।’

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/সকাল ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit