বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ইরানে ‘যে কোনো সময়’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ আসবেন কি না, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশিদের সংকট-সম্ভাবনা নিয়ে হাইকমিশনে জামায়াত নেতার বৈঠক মুজিবুল হকের জমি-গাড়ি জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন লর্ডসেই ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন রোহিত, চাঞ্চল্যকর তথ্য ফাঁস জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের দুর্নীতি অনুসন্ধানে নথি তলব করল দুদক পাহাড়ের সমস্যার সমাধানে ‘হলিস্টিক অ্যাপ্রোচ’ পদ্ধতিতে এগোতে চায় সরকার; মীর হেলাল

বই পড়ার উপকারিতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বইকে মানুষের উপকারী বন্ধু হিসেবে বিবেচনা করা হয়। বই পড়া হলো এমন এক অভ্যাস যার কোনো নেতিবাচক প্রভাব নেই। বইয়ের নানাবিধ উপকারী দিক রয়েছে। বই পড়ার অভ্যাস মানুষকে উন্নত করে। জেনে নিন বই পড়লে যেসব উপকার হয়-

মস্তিষ্ক সংযোগ শক্তিশালী: নিউইয়র্ক সিটির ক্লিনিকাল সাইকোলজিস্ট সাব্রিনা রোমানফ বলেন, পড়া মস্তিষ্কের নিউরনকে উদ্দীপিত করে। এই প্রক্রিয়া নিউরোজেনেসিস নামে পরিচিত। মস্তিষ্কের কোষগুলো পুরানো নিউরন কোষের সাথে নতুন নিউরোনাল সংযোগ তৈরি করে। বই পড়ার মাধ্যমে এই সংযোগ স্থাপনকারী প্রক্রিয়ার গতি ত্বরান্বিত হয়।

মানসিক চাপ কমায়: গবেষণায় দেখা যায়, দৈনিক মাত্র ৩০ মিনিটের জন্য বই পড়াও অত্যন্ত উপকারী। এতে শারীরিক এবং মানসিক চাপের লক্ষণ কমতে পারে। একটি গবেষণায় মানসিক চাপের উপর যোগব্যায়াম, হাস্যরসাত্মক ভিডিও এবং বই পড়ার প্রভাব তুলনা করা হয়। সেখানেই তথ্য পাওয়া যায়, বই পড়ায় সবচেয়ে বেশি হৃদস্পন্দন এবং রক্তচাপ হ্রাস পায়।  

আয়ুর উপর প্রভাব: বই পড়া শুধু মস্তিষ্ক নয়, শরীরের জন্যও উপকারী। ২০১৭ সালে ১২ বছরের চেয়ে বড়দের উপর একটি গবেষণা প্রকাশ করা হয়। সেখানে দেখা গেছে যে, যারা বই পড়েননি তাদের তুলনায়; বই পড়া মানুষদের মৃত্যুর ঝুঁকি শতকরা ২০ ভাগ হ্রাস পায়। বই পড়া বেশি দিন বাঁচার কারণ নয়। তবে এর প্রভাবে সামগ্রিকভাবে স্বাস্থ্যকর জীবনধারা রক্ষা করা সম্ভব। প্রাথমিকভাবে এর প্রভাবে মৃত্যুর ঝুঁকি কমে।

স্মৃতিশক্তি এবং একাগ্রতা: মস্তিষ্ক কোনো পেশী নয়, তবে মস্তিষ্কের ব্যায়ামও জরুরি। বই পড়া মস্তিষ্কের জন্য জ্ঞানীয় চর্চা। এর ফলে স্মৃতিশক্তি বাড়ে এবং একাগ্রতাকেও শক্তিশালী করে।

তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit